ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে ওয়ান শুটার গানসহ যুবদল নেতা আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৫১ পিএম

গাংনীতে ওয়ান শুটার গানসহ যুবদল নেতা আটক

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোররাতে গাংনীস্থ সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম পশ্চিম মালসাদহ এলাকায় তার বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। 

গ্রেপ্তারকৃত মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করা হয় এবং পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ির ছাদ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!