ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পলাশে ভূমিকম্পে সাবরেজিস্ট্রার অফিসে ফাটল, ঝুঁকিতে ২৬ হাজার দলিল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৫:০৩ পিএম

পলাশে ভূমিকম্পে সাবরেজিস্ট্রার অফিসে ফাটল, ঝুঁকিতে ২৬ হাজার দলিল

নরসিংদীর পলাশে দুই দিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প হওয়ার পর প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত জরাজীর্ণ উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার নিবন্ধিত প্রায় ২৬ হাজার দলিল।

এর আগে, নরসিংদী জেলায় শুক্রবার প্রথম দিনের ভূমিকম্প শুরু হয় সকাল ১০টা ৩৮ মিনিটে। এরপর আরও কয়েক দফা ভূমিকম্প হয়। 

এ সময় জেলায় ৫ জনের প্রাণহানিসহ প্রায় শতাধিক মানুষ আহত হন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। এর মধ্যে প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত পলাশ উপজেলা সাবরেজিস্ট্রার অফিসও রয়েছে।

এই অফিসের রেকর্ড রুমের দরজা, জানালা, দেয়াল, সাব-রেজিস্ট্রারের খাসকামরা, এজলাসের দেয়াল ও কলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার ২৬ হাজার নিবন্ধিত দলিল ও তার তথ্য। যেকোনো সময় ভবন ধসে যাওয়ার ফলে এসব দলিল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আতঙ্কিত হয়েছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা গ্রহীরা।

সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এ অফিসে মোট দলিল নিবন্ধিত হয়েছে প্রায় ২৬ হাজার একশত। এর মধ্যে ৫৬০টি বালামে ২৩ সাল পর্যন্ত ১৮ হাজার দলিল লিপিবদ্ধ হয়েছে। বাকি ৮ হাজার একশত নিবন্ধিত দলিল বালামে লিপিবদ্ধকরণের কাজ চলমান রয়েছে। এসব দলিলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে দলিলের নিবন্ধন রেজিস্ট্রার এন্ট্রি বই, রেজিস্ট্রার ফি বই, স্টেম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস আয়কর, রেজি-পে অর্ডার বই, এন-এন রেজিস্ট্রার বইসহ প্রয়োজনীয় মূলবান কাগজপত্র।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান জানান, “এটা হচ্ছে একটি পুরাতন পরিত্যক্ত কোর্ট বিল্ডিং, এর একাংশে আমাদের অফিসের কার্যক্রম চলছে। সরজমিন পরিদর্শন করে গণপূর্তকে চিঠি দেওয়া হবে।”

ইএইচ

Link copied!