জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)
নভেম্বর ২৬, ২০২৫, ০৪:২৯ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী নাজির উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল রোমানসহ উপজেলার সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ইএইচ