ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

পনির ভুইয়া, সোনারগাঁও

পনির ভুইয়া, সোনারগাঁও

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৩৬ পিএম

সোনারগাঁয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

"দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।

সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত র‌্যালী, আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। 

এ সময় তিনি বলেন, মাংস ও গাভীর দুধের চাহিদা মিটানোর জন্য খামারীদের উৎসাহিত করার কোন বিকল্প নেই। খামারীদের সকল ধরনের ঔষধ সরবরাহ ও চিকিৎসা দিতে সবসময়ই কাজ করবে এ উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, সোনারগাঁ থানার এস আই সামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, সিনিয়র কৃষি কর্মকর্তা তারেখ সাইদ, উপজেলা মাধ্যমিক অফিসার দেলোয়ার হেসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সহ অনেকে।

পরে প্রধান অতিথি সহ সকল অতিথিরা সকল প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন এবং এদের মধ্যে বিশেষ পুরস্কারসহ ৫টি ক্যাটাগরিতে ১৫ জন খামারীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।

ইএইচ

Link copied!