ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৪:২১ পিএম

দীঘিনালায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

খাগড়াছড়ি জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত দীঘিনালা উপজেলা পরিদর্শন করেছেন এবং উপজেলার সকল দপ্তরের প্রধান, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, “জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব, আর তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা জোনের মেজর মো. আকিব মল্লিক, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!