ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তিতে খোলামাঠে হাজারো মানুষের মোনাজাত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৫:২৬ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তিতে খোলামাঠে হাজারো মানুষের মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টাঙ্গাইলের ঘাটাইলে খোলামাঠে হাজার হাজার মানুষ দোয়া মাহফিলে অংশ নিয়েছে। 

শনিবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঘাটাইল গণ-পাইলট সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলপূর্ব গণজমায়েতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু প্রমুখ। 

দোয়া মাহফিল পরিচালনা করেন, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেন। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। 

বক্তারা বলেন, তৃণমূলের জনমতকে উপেক্ষা করে অন্য উপজেলার বাসিন্দা ও নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে- যা ঘাটাইল বিএনপির ত্যাগী নেতাকর্মীরা প্রত্যাখান করেছে। 

তারা অবিলম্বে দলীয় মনোনয়ন প্রত্যাহার করে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

পরে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেএইচআর

Link copied!