ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে জাকের পার্টির দাওয়াতি মিশন সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:২১ পিএম

মির্জাগঞ্জে জাকের পার্টির দাওয়াতি মিশন সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৬ উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে মির্জাগঞ্জে দাওয়াতি মিশন সভা, র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সুবিদখালী বাজারে এ দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি মির্জাগঞ্জ উপজেলা সভাপতি আমজাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা সহ সভাপতি মো. মিজানুর রহমান বাবুল। 

পটুয়াখালী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি মো. রাহাত হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টি পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক শুক্কুর আলী মৃধা ও জাকের পার্টি মির্জাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শাহজাদা হাওলাদার প্রমুখ।

মিশন সভা শেষে সুবিদখালী বাজার থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জাকের পার্টি থেকে আসন্ন নির্বাচনে পটুয়াখালী ১ আসনে মনোনীত প্রার্থীকে 'গোলাপ ফুল' প্রতীকে ভোট দেওয়ার আহবান জানানো হয় এবং অর্থনৈতিক লক্ষ্য ও ১৬টি বিষয়ে প্রতিশ্রুতি সম্বলিত "খোলা চিঠি" শিরোনামে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!