ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৩৫ পিএম

চৌগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এ সময় তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!