ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৪৪ পিএম

কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান

রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন পাপিয়া সুলতানা। 

মঙ্গলবার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক নবাগত ইউএনও পাপিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

কাউনিয়ায় যোগদানের আগে পাপিয়া সুলতানা রাজশাহীতে কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। নবাগত ইউএনও এবং বিদায়ী ইউএনওকে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নতুন ইউএনও পাপিয়া সুলতানার বাড়ি মাগুরায়। দায়িত্ব গ্রহণকালে তিনি কাউনিয়া উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!