ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে নতুন ইউএনও’র যোগদান

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:০৬ পিএম

নলছিটিতে নতুন ইউএনও’র যোগদান

ঝালকাঠির নলছিটিতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জোবায়ের হাবিব।

বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। নলছিটিতে যোগদানের আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। তার যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু মো. ইফাদ ইশতিয়াক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ইএইচ

Link copied!