ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৩২ পিএম

দীঘিনালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী

খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন প্রামাণিকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. সাদেকুল আজম, দীঘিনালা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর অফিসার শাইরিন রহমান অর্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তণয় তালুকদার প্রমুখ।

এতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।

ইএইচ

Link copied!