ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:২০ পিএম

কাউনিয়ায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

রংপুরের কাউনিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ পাপিয়া সুলতানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অংকন পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুস সালাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক সাইদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।

সভায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইএইচ

Link copied!