ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুর-৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:৪১ পিএম

দিনাজপুর-৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন বাতিল এবং সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম. রেজওয়ানুল হককে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পার্বতীপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। 

সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র এ. জেড. এম. মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ীতে বিএনপির সংগঠনকে ধরে রেখেছেন রেজওয়ানুল হক। তাকে বাদ দিয়ে গত ৫ আগস্টের পর দলীয় রাজনীতিতে যুক্ত এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

সভায় অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দিনাজপুর-৫ আসনে এ. জেড. এম. রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জেএইচআর

Link copied!