ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:০৭ পিএম

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি ও বেড়গোবিন্দপুর মৌজায় বিনা অনুমতিতে ধানী জমি কেটে পুকুর তৈরি ও ওই মাটি অন্যত্র বিক্রয়ের অপরাধে চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে আবুল হোসেন (৩৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের রাহাতুল বিশ্বাসের ছেলে আলী কদর বিশ্বাস (৪৪) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিনে পুড়াপাড়া এলাকায় পরিচালিত মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদককারবারিকে আটক করা হয়। তাদের মধ্যে পুড়াপাড়ার কুদরত আলীর ছেলে আমজেদ (৪৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৮০ টাকা জরিমানা এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের শাওন হোসেন (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, "কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অবৈধ পুকুর খনন বা মাটি বিক্রি এবং মাদক ব্যবসার মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইনের বাইরে কেউ নয়।"

অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!