ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে ২৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৪:১৪ পিএম

বাঘাইছড়িতে ২৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

শান্তি ও সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি বাঙালিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন’ এর আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১ ঘটিকায় মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মসূচিতে অসহায় ও সুবিধা বঞ্চিত ৩৫ জন পাহাড়ি এবং ১১৪ জন বাঙালিকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বর্ণিত ক্যাম্পেইনে মারিশ্যা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা কর্তৃক রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। ক্যাম্পেইন চলাকালীন সময় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, "স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। সমাজের সকল মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এই মেডিকেল ক্যাম্পেইন সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি অংশ। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের যে ইতিবাচক প্রতিক্রিয়া আমরা পেয়েছি তা ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সেবামূলক কার্যক্রম চালানোর অনুপ্রেরণা যোগাবে।"

তিনি আরও জানান, ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। "সাধারণ মানুষের কল্যাণে আমরা সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব। উন্নয়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন আরও সুদৃঢ় হবে।"

এছাড়াও কর্মসূচিতে জোন উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, পদাতিক ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!