ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করছে: ড. আব্দুল মঈন খান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:০০ পিএম

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করছে: ড. আব্দুল মঈন খান

বাংলাদেশ একসময় অর্থ সীমাবদ্ধতা ও পলিসি সীমাবদ্ধতার কারণে দারিদ্র্য ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল, সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুল মোমেন খান। তিনি দেশে খাদ্য সীমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন। 

শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এ কথা বলেছেন।

এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, "বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন।" তিনি বলেন, "আমাদের মধ্যে দলমত, ভিন্নমত থাকবে, তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সেদিকে সকলের সজাগ থাকতে হবে।"

অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ইএইচ

Link copied!