ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্র পরিবারের মাঝে ২৭ বিজিবির সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৮ পিএম

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্র পরিবারের মাঝে ২৭ বিজিবির সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামের বেশ কয়েকটি স্কুল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। 

এ সময় বেশ কিছু সামাজিক স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন এবং হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রোববার ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

এ সময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিওগণ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “সীমান্তে নিরাপত্তা, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।”

ইএইচ

Link copied!