ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি

হেলাল মজুমদার ভেড়ামারা

হেলাল মজুমদার ভেড়ামারা

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৯ পিএম

ভেড়ামারায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় রাস্তায় একটি প্রাইভেট কার থামিয়ে দেশীয় অস্ত্রধারী ডাকাতেরা গাড়ির চালককে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এই ডাকাতির ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্কের রাস্তার এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

ভেড়ামারায় রাস্তায় প্রাইভেট কার থামিয়ে দেশীয় অস্ত্রধারী ডাকাতেরা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে—এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এর যাওয়ার রাস্তার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাইভেট গাড়িটির মালিক শিমুল বলেন, “ঈশ্বরদী থেকে গাড়ির জ্বালানি (গ্যাস) নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত গাড়িটি লক্ষ্য করে তাড়া করে। অস্ত্রের মুখে তারা গাড়িতে থাকা প্রায় ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করে ডাকাতের সদস্যরা।”

ডাকাতির ঘটনার সময় প্রাইভেট গাড়িতে থাকা বাপ্পি নামের এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিমুল জানিয়েছেন, এই ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!