ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাজিরপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:১৪ এএম

নাজিরপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

পিরোজপুরে নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।

রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের পুত্র। এসময় রতন মজুমদারের সাথে সজল নামের তার এক নাতি ছিলো। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সঙ্গে থাকা একজন টমটমে করে মাটিভাংগা থেকে নাজিরপুরে দিকে আসছিলো এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানাযায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!