ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে ক্লাবের মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. ইব্রাহীম খান সাদাতের সঞ্চালনায় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের স্মৃতিচারণ করা হয়। বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ও সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া, ডেইলি পোস্টের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাদা, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা সংবাদদাতা আশেক মান্নান হিমেল, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি আল মামুন, ডিবিসি টিভির সংবাদদাতা খন্দকার রায়হান এবং বাংলাদেশ গার্ডিয়ানের জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। 

ইএইচ

Link copied!