ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তোপধ্বনি, র‍্যালি ও কুচকাওয়াজের মধ্যদিয়ে সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

ডিসেম্বর ১৬, ২০২৫, ০২:৪৪ পিএম

তোপধ্বনি, র‍্যালি ও কুচকাওয়াজের মধ্যদিয়ে সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন

৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান চলে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন. সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুস তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শফিজুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, স্থানীয় মুক্তিযোদ্ধারা, উপজেলার আনসার ও ভিডিপি প্রধানসহ অনেকে।

প্রশাসন এবং বিভিন্ন স্কুল-কলেজের আয়োজনে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁবাসী দিনটি গভীর আবেগ ও সম্মানের সঙ্গে উদযাপন করে।

ইএইচ

Link copied!