ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেঁতুলিয়ায় টানা সাত দিন শৈত্যপ্রবাহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২৪ এএম

তেঁতুলিয়ায় টানা সাত দিন শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা সাত দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও নিয়মিতভাবে এই অঞ্চলেই রেকর্ড করা হচ্ছে। হিমেল হাওয়া ও তীব্র শীতের কারণে উত্তরবঙ্গের এই জনপদে স্থবিরতা নেমে এসেছে।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।

এর আগে মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ১৫ ডিসেম্বর সকালে এই উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মূলত গত কয়েকদিন ধরেই এ এলাকায় শীতের তীব্র প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে এই এলাকায় একটানা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও তিনি পূর্বাভাস দিয়েছেন।

জেএইচআর

Link copied!