ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:১৫ পিএম

বাঘাইছড়িতে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার বিকেলে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) একটি টহল দল উপজেলার মারিশ্যা মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মো. রোস্তম আলীর নেতৃত্বে অভিযানটি চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ কাঠের স্তূপ ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭ দশমিক ২৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও পার্বত্য এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। চোরাকারবারীরা বর্তমানে নানা অভিনব কৌশলের আশ্রয় নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আমাদের আভিযানিক টহল জোরদার করা হয়েছে। অবৈধ সম্পদের পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ইএইচ

Link copied!