ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:১৫ পিএম

কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের দুটি ভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক যানবাহনের চালকদের বিরুদ্ধে কাউনিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে বলাই বেইলিব্রিজ বাজারের সামনে। মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী প্রাইভেটকার কৃষক আবুল কালামকে (৫৫) পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ২১ মিনিটে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল কালাম শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভূতছাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার জুম্মার পাড় এলাকায় রংপুরগামী একটি বেপরোয়া অটোরিকশার ধাক্কায় আলাল উদ্দিন নামের এক পথচারী গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পাওয়া আলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টা ২৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শিবু কুন্ঠিরাম গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও অটোরিকশা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।"

ইএইচ

Link copied!