ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:১০ পিএম

লালমনিরহাট-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন বাবুল।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্রের মাধ্যমে তার প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে। 

দীর্ঘ প্রতীক্ষার পর রোকন উদ্দিন বাবুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করায় কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রোকন উদ্দিন বাবুল বলেন, “দলের দুঃসময়ে পাশে থাকায় কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি অবিচল থাকব।”

তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, মাঠপর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় এই নেতার মনোনয়ন পাওয়ায় আসনটিতে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই আসনে এখন নির্বাচনী আমেজ আরও তুঙ্গে।

ইএইচ

Link copied!