ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদিতমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:১৬ পিএম

আদিতমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিশ্বজিৎ কুমার দাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিশ্বজিৎ কুমার দাস ভারতের আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।

বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন দুর্গাপুর বিওপি’র একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ওই যুবককে দেখতে পায়। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৮২০ বাংলাদেশী টাকা, ৮০০ ভারতীয় রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!