ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৩১ পিএম

বাঘাইছড়িতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

রাঙামাটির বাঘাইছড়িতে তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা ও অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। 

এছাড়াও বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকালে আমেনা মারজান বলেন, "তীব্র শীতে অসহায় ও এতিম শিশুদের কষ্ট লাঘব করতে সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো শীতার্ত মানুষই আর কষ্টে থাকবে না।" তিনি প্রকৃত দুস্থদের কাছে সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার দুর্গম এলাকাগুলোতেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!