ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৫ পিএম

বাঘাইছড়িতে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

রাঙামাটির বাঘাইছড়িতে হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানা ও অনাথ আশ্রমে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। 

এ সময় বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে ইউএনও আমেনা মারজান বলেন, "প্রচণ্ড শীতে অসহায় শিশুরা যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে যার অবস্থান থেকে প্রকৃত দুস্থদের পাশে দাঁড়ালে সমাজের কষ্টের লাঘব হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা বাড়লে দুর্গম এলাকার অসহায় মানুষের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

ইএইচ

Link copied!