ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ৪ মাজারে হামলা-ভাঙচুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ৪ মাজারে হামলা-ভাঙচুর

ঠাকুরগাঁও পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন গোরস্থান এলাকায় রাতের অন্ধকারে সত্যপীরের মাজারসহ অন্তত চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায়। আজ শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে মাজারগুলো বিধ্বস্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজারগুলোর গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা মাজারের স্থাপনা ও পাশের তিনটি কবর ভাঙচুর করেছে। তবে মূল মাজার ও দানবাক্স অক্ষত রয়েছে। 

খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এবং ক্ষুব্ধ স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। 

স্থানীয় বাসিন্দাদের মতে, মাজারগুলো দীর্ঘদিনের পুরোনো এবং এর আগে কখনো এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা এখানে ঘটেনি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ইউএনও জানান, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।" 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উগ্রপন্থী কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মাজার ও কবর ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!