ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ডেভিল হান্ট’ অভিযানে কাউনিয়ায় দুই নেতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৪৩ পিএম

‘ডেভিল হান্ট’ অভিযানে কাউনিয়ায় দুই নেতা গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া ও আরপিএমপি থানা পুলিশের পৃথক ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মৎস্যজীবী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার তাদের রংপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মিঠু (২৮) এবং হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল (৪১)। নাজির হোসেন মিঠু গের্দ্দবালাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে এবং জাকিরুল হাসান সোহেল সারাই আমবাগান এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, জেলা পুলিশের সদর থানায় গত ১৭ নভেম্বর দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি নাজির হোসেন মিঠু। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আরাজি হরিশ্বর শান্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ১৮ মে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি জাকিরুল হাসান সোহেল। শনিবার সন্ধ্যায় সারাই আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় পলাতক আসামিদের গ্রেপ্তারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!