ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কটিয়াদীতে একযোগে গণ অধিকার পরিষদের ১৮ নেতার পদত্যাগ

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:০২ পিএম

কটিয়াদীতে একযোগে গণ অধিকার পরিষদের ১৮ নেতার পদত্যাগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভ্যন্তরীণ কোন্দল ও জেলা নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে একযোগে দলত্যাগের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১৮ জন শীর্ষ নেতা। 

শনিবার রাতে কটিয়াদীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই গণপদত্যাগের ঘোষণা দেন। তাদের সঙ্গে আচমিতা ইউনিয়ন কমিটির আরও ২৮ জন সদস্য দল ছেড়েছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ জেলা শাখা বর্তমানে অযোগ্য ও স্বার্থান্বেষী নেতৃত্বের হাতে জিম্মি হয়ে পড়েছে। জেলা কমিটির অগণতান্ত্রিক আচরণ এবং স্বেচ্ছাচারিতার কারণে তৃণমূলের ত্যাগী কর্মীরা চরমভাবে উপেক্ষিত হচ্ছেন। বিশেষ করে ৫ আগস্টের পর আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীদের পরিকল্পিতভাবে কোণঠাসা করার অভিযোগ তোলেন তারা।

কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিন বলেন, “আমরা ভিপি নূরের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু জেলা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী শফিকের অসৌজন্যমূলক আচরণ ও অসংগঠনিক কর্মকাণ্ডে সেই স্বপ্ন ভেঙে গেছে। বিনা নোটিশে উপজেলা কমিটি বিলুপ্ত করে আমাদের পরিচয়হীন করে রাখা হয়েছে।”

পদত্যাগী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সৈয়দ আলীউজ্জামান মহসিন, মিজানুর রহমান, মো. শরীফুজ্জামান, মো. মোয়াজ্জেম হোসেন, তাবাসসুম হোসাইন ও আশিকুর রহমান। হোসেনপুর ও তারায়েলের পর কটিয়াদীতে এই বড় ভাঙনের ফলে জেলায় দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে। 

পদত্যাগী নেতারা জানিয়েছেন, আপাতত তারা কোনো দলের সঙ্গে নেই এবং ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঘোষণা করবেন।

ইএইচ

Link copied!