ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়া-পীরগাছা আসনে ১০ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৬:১৩ পিএম

কাউনিয়া-পীরগাছা আসনে ১০ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া দশ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

শুক্রবার বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলির প্রার্থী আখতার হোসেন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জাহিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু সাহমা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটি থাকা এবং রংপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বিল বকেয়া থাকায় মো. শাহ্ আলম বাশারের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া রংপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বিল বকেয়া থাকায় এবং দলীয় প্রধানের স্বাক্ষর সংবলিত দলীয় মনোনয়নপত্র প্রদানে ব্যর্থতার কারণে জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটি থাকায় তাঁরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে গত ২৯ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

শুক্রবার যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটি ও সিটি কর্পোরেশনের বকেয়া থাকায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ইএইচ

Link copied!