ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রামেবির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩৪ পিএম

রামেবির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে রামেবি’র অস্থায়ী কার্যালয় সংলগ্ন সম্মেলন কক্ষে রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হাসিবুল হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা দেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। 

এ সময় সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকারী অন্যান্য ব্যক্তিবর্গ হলেন, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নজিবর রহমান এবং পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান। 

সভাটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ও উপাচার্যের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসাইন।

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। 

দোয়ায় দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ-রেজিস্ট্রার মো. মোফাজ্জল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ আলী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. খায়রুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইএইচ

Link copied!