ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৮:১০ পিএম

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোণার মদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ জোহর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোশাররফ হোসেন ইনচান এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলে শরিক হন। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।

ইএইচ

Link copied!