ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৩৪ পিএম

জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কিশোরগঞ্জের বাজিতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, 'আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই স্লোগান সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বাজিতপুর সার্কেল অফিসার তৃপ্তি মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ। 

এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, বাজিতপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফজল মোল্লা, থানা বিএনপির সদস্য কাইয়ুম খান হেলাল, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়াল আলম শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মর্তুজা ইসলাম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব অবৈধ অস্ত্র, মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে তিনি বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

ইএইচ

Link copied!