ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কর্ণফুলীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের লঞ্চ ডুবি, আহত ২৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৬, ০৭:২৫ পিএম

কর্ণফুলীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের লঞ্চ ডুবি, আহত ২৫

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পর্যটকবাহী একটি পিকনিকের লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে ‘প্রত্যাশা ক্লাব’-এর সদস্যসহ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে লঞ্চটি কাপ্তাই ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে নদীর মাঝপথে পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে এবং মুহূর্তের মধ্যেই লঞ্চটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় লঞ্চে থাকা যাত্রীরা প্রাণভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় নৌযান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. সেলিম মাঝি অভিযোগ করে জানান, যে বাল্কহেডটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি দীর্ঘদিন ধরে সেখানে ডুবন্ত অবস্থায় ছিল। কিন্তু ওই স্থানে কোনো ধরণের সতর্কতামূলক সংকেত বা লাল নিশানা ছিল না। ফলে দূর থেকে এটি শনাক্ত করা চালকের পক্ষে সম্ভব হয়নি। এমন অব্যবস্থাপনার কারণে মাঝেমধ্যেই এই রুটে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!