ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বান্দরবানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৫ পিএম

বান্দরবানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বান্দরবানে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৭টায় বান্দরবান সদর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নম্বর আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিং প্রু জেরি।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক নেত্রী। হাজারো নির্যাতন ও নিপীড়নের মাঝেও তিনি কখনো দেশ ও নেতাকর্মীদের ছেড়ে যাননি। আমৃত্যু তিনি দেশের সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ ও জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খাঁন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক অহিদুল রহমান মেহেদী এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার বাবলুসহ জেলা ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরিশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম।

জেএইচআর

Link copied!