ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৯ পিএম

বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে জুট মিলের শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেল আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকটবর্তী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক-আপকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় পিক-আপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান এবং থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইএইচ

Link copied!