ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য মেলায় বিক্রি কম, স্বাচ্ছন্দ্যে ঘুরছেন দর্শনার্থীরা

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ১২, ২০২৬, ০৬:২১ পিএম

বাণিজ্য মেলায় বিক্রি কম, স্বাচ্ছন্দ্যে ঘুরছেন দর্শনার্থীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১০ম দিন আজ। কর্মদিবস হওয়ায় আজ মেলায় ক্রেতা ও দর্শনার্থীর চাপ তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে।

সোমবার সকাল ১০টায় মেলার গেট খুললেও শুরুর দিকে ছিল না উল্লেখযোগ্য ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও ছুটির দিনের মতো চাপ দেখা যায়নি। ফলে স্বাচ্ছন্দ্যেই মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখছেন আগত দর্শনার্থীরা।

দর্শনার্থীর চাপ কম থাকায় বিক্রিতে কিছুটা ভাটা থাকলেও অনুকূল আবহাওয়া এবং সামনে ছুটির দিন থাকায় ভালো ব্যবসার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। 

মেলায় ঘুরতে আসা রাজধানীর মিরপুর এলাকার দর্শনার্থী সিয়াম রহমান বলেন, কর্মদিবস হওয়ায় আজ ভিড় কম। পরিবার নিয়ে আরাম করে ঘুরে দেখতে পারছি, স্টলগুলোও ভালোভাবে দেখা যাচ্ছে।

অন্যদিকে গাজীপুর থেকে আসা দর্শনার্থী রাশেদা বেগম বলেন, ই-টিকিট থাকায় লাইনে দাঁড়াতে হয়নি। পরিবহন ব্যবস্থাও আগের চেয়ে সহজ মনে হয়েছে। রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর থেকেও নিয়মিত দর্শনার্থীরা মেলায় আসছেন। রাজধানীর অদূরে পূর্বাচলে মেলার স্থান হওয়ায় বরাবরের মতো বিআরটিসি শাটল বাসে ভোগান্তি তুলনামূলক কম। পাশাপাশি ই-টিকিট ব্যবস্থার ফলে দ্রুত ও সহজে মেলায় প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা।

এবারের মেলায় গৃহস্থালি পণ্য, কসমেটিকস ও সাজসজ্জা সামগ্রী, চামড়াজাত পণ্য এবং শালের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। বিশেষ করে ল্যাম্প ও ঝাড়বাতির স্টলগুলোতে তুলনামূলক ভিড় লক্ষ্য করা যায়। একটি ঝাড়বাতির স্টলের বিক্রয়কর্মী মো. আলাউদ্দিন বলেন, আজ বিক্রি একটু কম, তবে যারা আসছেন তারা সময় নিয়ে পণ্য দেখছেন। ছুটির দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা করছি।

অন্যদিকে চামড়াজাত পণ্যের এক ব্যবসায়ী জানান, কর্মদিবসে বিক্রি কম হওয়াটা স্বাভাবিক। তবে আবহাওয়া ভালো থাকলে এবং ছুটির দিনে দর্শনার্থী বাড়লে ব্যবসা ঘুরে দাঁড়াবে। সার্বিকভাবে কর্মদিবসে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা, আর ব্যবসায়ীরা তাকিয়ে আছেন আসন্ন ছুটির দিনের দিকে।

ইএইচ

Link copied!