ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:১৪ পিএম

কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকায় একটি কদম গাছ থেকে আলামিন ইসলাম (৬৫) নামে এক নব মুসলিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কদম গাছে মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিন ইসলামের পিতা আছর মামুদ। তিনি স্ত্রী আয়েশা ও ১৮ বছর বয়সী এক পুত্রসন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। 

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পারিবারিক কলহও ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আলামিন ইসলাম প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র। বাংলাদেশে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আলামিন ইসলাম নাম গ্রহণ করেন এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক নারীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আবু সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু বা ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।

ইএইচ

Link copied!