ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০০ বছরের হেরিটেজ নকশিকাঁথায় নজর কাড়ছে জয়িতা ফাউন্ডেশন

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৪৭ পিএম

৩০০ বছরের হেরিটেজ নকশিকাঁথায় নজর কাড়ছে জয়িতা ফাউন্ডেশন

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বড় শিল্পপ্রতিষ্ঠানের ঝলমলে স্টলের ভিড়েও আলাদা করে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে জয়িতা ফাউন্ডেশন। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মে নিজস্ব স্টল নেওয়ার সক্ষমতা না থাকা নারীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

মেলার শুরুতে বৈরী আবহাওয়া এবং স্টল প্রস্তুতিতে বিলম্বের কারণে জয়িতা ফাউন্ডেশনের উদ্যোক্তারা ষষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করতে পারলেও ধীরে ধীরে ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন তারা। 

এবারের মেলায় জয়িতা ফাউন্ডেশনের ব্যানারে অংশ নিয়েছেন যশোরের নারী উদ্যোক্তা মরিয়ম নারগিস। তিনি তার প্রতিষ্ঠান টুইঙ্কেল ক্রাফটসের মাধ্যমে তুলে ধরেছেন যশোর অঞ্চলের প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী হেরিটেজ রিসাইকেল নকশিকাঁথা।

মরিয়ম নারগিস জানান, গ্রামবাংলার মা দাদী ও নানীদের ব্যবহৃত পুরোনো শাড়ির কাপড় পরিবেশবান্ধব পদ্ধতিতে রিসাইকেল করে এসব নকশিকাঁথা তৈরি করা হয়। দীর্ঘদিন ব্যবহারযোগ্য এসব কাঁথা যেমন ঐতিহ্যের ধারক, তেমনি পরিবেশ সুরক্ষার বার্তাও বহন করে। পাশাপাশি তিনি রাজশাহীর সিল্ক শাড়িতে নকশিকাজ নিয়েও কাজ করছেন।

তিনি আরও জানান, যশোর অঞ্চলে তার প্রতিষ্ঠানের সঙ্গে তৃণমূল পর্যায়ে পাঁচ হাজারের বেশি নারী কর্মী যুক্ত রয়েছেন। এদের অনেকের বয়স ৭৫ থেকে ৯০ বছরের মধ্যে, যারা আজও এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখেছেন। এই হেরিটেজ নকশিকাঁথার চাহিদা জাপানসহ আন্তর্জাতিক বাজারে রয়েছে। সে কারণে পণ্যগুলো এক্সপোর্ট উপযোগী করেই প্রস্তুত করা হয়। মেলায় প্রথমবারের মতো এসব পণ্য সরাসরি দেশীয় ক্রেতাদের সামনে তুলে ধরা হয়েছে।

এদিকে পাহাড়ি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন, উদ্যোক্তা রেনেসা চাকমা। তার স্টল টুকিটাকিতে রয়েছে পাহাড়ি লাল কালো ও সাদা বিনি চাল, বিনি হলুদ, মরিচ, হারবাল মিক্স চা ও স্কিন কেয়ার পণ্যসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। 

অন্যদিকে উদ্যোক্তা জেসমিন আরা খুশি জানান, তার স্টলে রয়েছে বুটিকের থ্রি পিসসহ নানা ধরনের পোশাক। এই স্টলের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৪ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

উদ্যোক্তারা জানান, শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও মেলার দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আগ্রহ ও বিক্রি বাড়ছে। তারা আশাবাদী, মেলার শেষ দিকে বিক্রি আরও বাড়বে।

ইএইচ

Link copied!