বাঘাইছড়ি প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:০০ পিএম
বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন-৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ৫৪ বিজিবির অধিনস্ত উদলছড়ি বিওপির, বিওপি কমান্ডার মো. মশিউর রহমান ও বিওপির সদস্যসহ উদলছড়ি পাড়ার কারবারি ও বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে নির্বাচন বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা করা হয়।
পাড়ার কারবারি ও বসবাসরত জনগোষ্ঠীর মাঝে নির্বাচন সময়ে যেন কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অধিনায়কের নির্দেশ মোতাবেক সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবিকে সজাগ থাকতে হবে এবং পাহাড়ে বসবাসরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তেমনি পাহাড়ে বসবাসরত সকল সদস্যের সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য, আলোচনার ভিত্তিতে গন্ডাছড়া পাড়ার বদীচন্দ্র কারবারি বলেন, বিজিবি যেভাবে আমাদের সর্বসময়ে চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে, সে হিসেবে আমরাও বিজিবিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করব।
ইএইচ