ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়ি সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:০৪ পিএম

বাঘাইছড়ি সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরান পিএসসি। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক পিএসসি এবং ইউনিটের অন্যান্য অফিসারবৃন্দ।

বাঘাইহাট জোনের উপস্থিতিতে সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এ উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। 

এ শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষ এ তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এ ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!