ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কচাকাটা মহসিনের চরে শীতবস্ত্র বিতরণ ও চর মন্ত্রণালয় গঠনের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৪২ পিএম

কচাকাটা মহসিনের চরে শীতবস্ত্র বিতরণ ও চর মন্ত্রণালয় গঠনের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার দুর্গম মহসিনের চরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘চর উন্নয়ন কমিটি’। 

সোমবার দুপুরে সংকোষ ও গঙ্গাধর নদীর মিলনস্থলে অবস্থিত এই চরে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতার্ত চরবাসীর স্বস্তি কুড়িগ্রামের চরাঞ্চলে মাঘের হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন সময়ে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরের বাসিন্দারা। মহসিনের চরের এক বৃদ্ধ জানান, ঠাণ্ডায় সময়মতো কাজে যেতে পারি না। এই কম্বলটা পেয়ে আমাদের খুব উপকার হলো। স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিবছর শীত মৌসুমে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে এমন মানবিক কার্যক্রম অত্যন্ত জরুরি।

চর মন্ত্রণালয় গঠনের দাবি কম্বল বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু চরাঞ্চলের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৮ সালে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলেও দেশের নদীবেষ্টিত বিশাল চরাঞ্চলের মানুষের জন্য আজও কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় গঠিত হয়নি। ফলে চরের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি পৃথক ‘চর মন্ত্রণালয়’ গঠনের দাবি জানান।

উপস্থিত নেতৃবৃন্দ কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে জেলা ও থানার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, কচাকাটা থানা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন অন্যতম।

জেএইচআর

Link copied!