ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে বিশাল দুই সাপ ঘিরে চাঞ্চল্য

পনির ভুইয়া, সোনারগাঁ

পনির ভুইয়া, সোনারগাঁ

জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৩৪ পিএম

সোনারগাঁয়ে বিশাল দুই সাপ ঘিরে চাঞ্চল্য

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেলাবো ঘোড়ামারা এলাকার একটি জঙ্গলে ১০/১২ ফুট সাইজের দুইটি বিশাল বড় লাল ও কালো রংয়ের সাপ দেখা যাওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সাপ দেখার খবরে জেলার দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো উৎসুক জনতা ছুটে আসছেন ঘটনাস্থলে। 

স্থানীয় একটি অংশের দাবি, এ সাপ নাকি সাধারণ সাপ নয়। তাদের বিশ্বাস, এটি মনসা দেবী বা মনিসী দেবী, মানুষের কল্যাণে এখানে আবির্ভূত হয়েছেন। সেই বিশ্বাসকে ঘিরেই কেউ কেউ সাপকে দুধ কলা খাওয়ানোর চেষ্টা করছেন।

এদিকে প্রতিদিন মানুষের ভিড় বাড়তে থাকায় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জনজট ও বিশৃঙ্খলা। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে ঝুঁকি। স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, কুসংস্কার ও গুজবের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সাপ একটি বন্যপ্রাণী। ভিড় করা কিংবা অযাচিত খাবার দেওয়া সাপের জন্য যেমন বিপজ্জনক, তেমনি মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তামূলক ব্যবস্থা, যাতে গুজব ছড়িয়ে না পড়ে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তারা আরও বলেন, কুসংস্কার নয়, সচেতনতাই পারে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম জানান, সাপ দেখার বিষয়ে অবগত নই, তবে খোঁজ নেয়া হচ্ছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!