ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়ি থেকে ভারতে রসুন পাচারকালে আটক ২

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৩৯ পিএম

বাঘাইছড়ি থেকে ভারতে রসুন পাচারকালে আটক ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতগামী ১৮ বস্তা রসুনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বিকাল আনুমানিক ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানটি মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কচুছড়ি মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলো নামক স্থানে, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। 

এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১৮ বস্তা বাংলাদেশি রসুন, একটি চাঁদের গাড়ি এবং দুইজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সঞ্চয় চাকমা (৪০), পিতা রাজকুমার চাকমা, গ্রাম লাল্যাঘোনা এবং চিরিঙ্গা চাকমা (৩৫), পিতা মেগন্নাত চাকমা, গ্রাম উগলছড়ি। উভয়ের বাড়ি বাঘাইছড়ি উপজেলায়।

এছাড়াও অভিযানে একটি চাঁদের গাড়ি (ঢাকা-গ-৮৫৮৩) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক ১১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার থাকায় এসব তৎপরতা দমন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

আটককৃত মালামাল, যানবাহন ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!