ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতীক বরাদ্দের পর কাউনিয়ায় বিএনপির আনন্দ মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৬ পিএম

প্রতীক বরাদ্দের পর কাউনিয়ায় বিএনপির আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার ধানের শীষ প্রতীক পাওয়ায় কাউনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কাউনিয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। 

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

এ ছাড়া উপজেলার হারাগাছ, টেপামধুপুর, শহীদবাগ, কুর্শা সারাই সহ, প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, আলহাজ্ব এমদাদুল হক ভরসা একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আনন্দ মিছিলগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইএইচ

Link copied!