ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় বিষপানে কৃষকের মৃত্যু

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:০৯ পিএম

চৌগাছায় বিষপানে কৃষকের মৃত্যু

যশোরের চৌগাছায় বিষপানে ইসমাইল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পরিবারের অগোচরে নিজ বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গায় তিনি বিষপান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী আজিদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোর নেওয়ার পথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক অভাব-অনটনে ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা নিলেও সুস্থ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 ইএইচ

Link copied!