ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে: সেলিমুজ্জামান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৬ পিএম

গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে: সেলিমুজ্জামান

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় সেলিমুজ্জামান বলেন, আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে। আমি আপনাদের সন্তান হিসেবে বলবো আজকে কিন্তু সেই দলটি নেই, সেই দলের প্রতীক ও নেই। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর-কাশিয়ানীর কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।

তিনি বলেন, আজকে কাশিয়ানী মুকসুদপুর উপজেলার মানুষের একটি সুযোগ আসছে। আপনারা আজ অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনারা আমার আত্মার আত্মীয়, একই গ্রামের বাসিন্দা। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমি বলতে পারি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কাশিয়ানী মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।

খন্দকার তৈয়বুর রহমান সুলতানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সহ-সভাপতি নুরে আলম তোতা, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!