ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই সনদকে হ্যাঁ ভোটে স্বীকৃতি দেব: সাদেক আহমেদ খান

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:০৭ পিএম

জুলাই সনদকে হ্যাঁ ভোটে স্বীকৃতি দেব: সাদেক আহমেদ খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়ায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বক্তারা বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার সকাল ১১টায় শহরের কুমার্শিয়াল মোড়ে অবস্থিত আলাউদ্দিন সংগীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যে সম্মান ছিল, তা কারা নষ্ট করল? গত ১৫–১৬ বছর মুক্তিযোদ্ধা সংসদকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে, ভিন্নমতের মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান ছিল না, এমনকি রাষ্ট্রীয় কর্মসূচিতেও তাদের দাওয়াত দেওয়া হতো না।’

তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ করেছি, এটা ঐতিহাসিক সত্য। তাজউদ্দীন আহমদ শত ষড়যন্ত্র মোকাবিলা করে সফল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। অথচ জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়। ২৫ মার্চ কালরাতে যখন পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগের নেতারা জনগণকে অরক্ষিত রেখে পালিয়ে গিয়েছিল। সেদিন নিজের স্ত্রী-পুত্রের জীবন বিপন্ন হবে জেনেও চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। পতিত স্বৈরাচার শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া তার বইয়ে লিখেছেন, তিনি এবং শেখ হাসিনা এক সাথে বসে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনেছেন।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে সাদেক আহমেদ খান বলেন, ‘জুলাই আমাদের গর্ব। একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে আমাদের সন্তানরা রাষ্ট্রকে উদ্ধার করেছে। জুলাই সনদে আপনার–আমার নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে। তাই আমরা ‘হ্যাঁ’ ভোটে জুলাই সনদকে স্বীকৃতি দেব। ৭১-এর মতো এবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ৭১-এর পরাজিত শক্তিরা আবারও ফণা তুলেছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নুরুল ইসলাম ও মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আল আমিন শাহিন।

ইএই্চ

Link copied!